আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলায় ভোটগ্রহণ

আরো খবর

মো: মহিদ:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিংগাইর ও হরিরামপুর উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তেমন একটা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দুই একটা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে।সিংগাইর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে পুরুষ তিনজন ও মহিলা ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৮ জন ও মহিলা ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিংগাইর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৭০৩ জন এবং নারী ১ লাখ ৩১ হাজার ৩৯০ জন। অপরদিকে হরিরামপুর উপজেলার ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০৬ জন। যারমধ্যে পুরুষ রয়েছে ৭১ হাজার ৩৩৪ জন এবং নারী ভোটার ৭০ হাজার ২৭৩ জন।

আলোকিত প্রতিদিন /০৮ মে-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -