আজ সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দাবদাহে পথচারীদের মাঝে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পানি-স্যালাইন বিতরণ

আরো খবর

সবুজ সরকার:
প্রচণ্ড দাবদাহে পুড়ছে প্রাণিকুল। রোদের তাপে নাভিশ্বাস জনজীবনে। সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দাবদাহে তৃষ্ণার্ত রিক্সা, ভ্যান, অটো, সিএনজি চালক, পথচারী ও বয়স্কদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মুনসুর হেলাল বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র ও সদস্য নাহিদ খান প্রমুখ।
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে একত্মতা ঘোষণা করে পানি ও স্যালাই বিতরণে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসমত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা খাতুন বৃষ্টি।
আলোকিত প্রতিদিন /০৫ মে-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -