আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে এসএসসি ৯৯ ব্যাচ তীব্র গরমে পথচারী মানুষের কাছে ছুচছে শরবত পানি নিয়ে

আরো খবর

নুরুন্নবী নুরু:
রংপুরে তীব্র তাপপ্রবাহে গরমে বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ভিটামিনযুক্ত শরবত নিয়ে হাজির এসএসসি ৯৯ ব্যাচের বন্ধু মহল। শুত্রুবার ৩ মে দুপুর ১২টায় রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও পথচারীসহ সাধারণ মানুষ। আর সেই মুহূর্তে এই সব মানুষকে একটু স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার এসএসসি ৯৯ ব্যাচের বন্ধু মহল। এসএসসি ৯৯ ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে শরবত ও ঠান্ডা পানির বোলত নিয়ে ছুটছে সাধারণ মানুষের কাছে। শুত্রুবার ৩ মে দুপুর ১২ থেকে বিকাল ৪টা পর্যন্ত রংপুরের বদরগঞ্জ শহীদ মিনার চত্বরে প্রায় ৫ হাজার পথচারীদের মাঝে শরবত, স্যালাইন ও ঠান্ডা পানির বোলত বিতরণ করেছে এসএসসি ৯৯ ব্যাচ।
এ সময় পথচারীসহ সাধারণ মানুষদের সাথে কথা বললে তারা বলেন, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সেই মুহূর্তে এসএসসি ৯৯ ব্যাচের বন্ধু মহলের এই উদ্যোগ খেটে খাওয়া শ্রমজীবী ও পথচারী মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজিক সকল সংগঠন ও সমাজের বিত্তবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব। এসএসসি ৯৯ ব্যাচের আব্দুর রাজ্জাক বলেন, অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। অনেকেই আছে যারা চাইলেও এই গরমে বিশুদ্ধ পানি, শরবত কিনে খেতে পারেন না। এছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছেন। পথচারী, রিকশা, ইজিবাইক, ভ্যানচালক, সি.এন.জি চালক,বাস ড্রাইভার ও হেলপার, খেটে খাওয়া শ্রমজীবী, বৃদ্ধা ও শিশুসহ প্রায় ৫ হাজার মানুষের মাঝে শরবত, স্যালাইন ও ঠান্ডা পানির বোলত বিতরণ করা হয়েছে। যতদিন এই অসহ্য গরম থাকবে, ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পথচারী রহিম জানান, গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবে কোথাও সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন এসএসসি ৯৯ ব্যাচের বন্ধু মহলের শহীদ মিনারে পানি বিতরণ দেখলাম তখন তাদের কাছ থেকে শরবত নিয়ে পান করলাম। কারণ তাদের প্রতি আস্থা আছে। তারা সবসময় মানুষের উপকার করে। একই কথা বলেন রিকশাচালক আসরাফুল তিনি জানান, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে শরবত দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশী পড়ে গেছে। এসএসসি ৯৯ ব্যাচের শওকত আলী,সাজ্জাদ,নুরুন্নবী নুরু,মানিক,ইমরান,পাপ্পু,রামা,মহসিনা বেগম.লেরিন,সঞ্জয়,রমজান আলী,রানা ইসলাম,শুভ,ডা: রায়হান,শযন,তাহের,ওয়অসিম,শামসুল মেম্বার,সিদ্দিক,মনির,রামা, এনামুল,সুমনরেজা,ডালিম,মহিউল,শারমিন শিমু,মোকছেদুর,পপলি,নুর আলমসহ বন্ধু মহলের আরো অনেকে জানায়, অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শরবত, স্যালাইন ও ঠান্ডা পানির বোলত বিতরণ করে মানুষকে একটি স্বস্তি দেয়া চেষ্টা করছি। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে শরবত, স্যালাইন ও ঠান্ডা পানির বোলত বিতরণ করা হয়েছে। তারা আরো বলেন, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম বদরগঞ্জ বাসিসহ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলা অবস্থায় পথচারীদের পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায় না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে আমরা এসএসসি ৯৯ ব্যাচের বন্ধু মহল মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানির বোলত,শরবত ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /০৪ মে-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -