নিজস্ব প্রতিনিধি :
কাজী তানবীর হোসেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এ স্লোগান কে সামনে নিয়ে পথ চলা বাংলাদেশ ছাত্রলীগের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের একঝাক তরুন ও মেধাবী ছাত্রনেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক সজল কুন্ড। উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিট ছাত্রলীগ থেকে বেড়ে ওঠা পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা কাজী তানবীর হোসেন। কাজী তানবীর হোসেন হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান। শিক্ষা জীবনে তিনি এসএসসি পাশ করেন বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে, ডিপ্লোমা করেন শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, টেক্সটাইলের উপরে তিনি বিএসসি করেন ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে, ছাত্র হিসেবে তিনি খুবই মেধাবী এবং স্মার্ট। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে তিনি পা রাখেন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি মানবিক কাজেও তৎপর ছিলেন। ছাত্র রাজনীতিতে এসে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত কাঠালবাগান বাজার ইউনিটের (২০১১-২০১৩), তারপর তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সহ- সম্পাদক এর দায়িত্ব পালন করেন (২০১৩-২০১৮), ২০১৭ সালে তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও হয়েছিলেন, তারপর তিনি কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন (২০১৮-২০২২), এবং কলাবাগান থানা ছাত্রলীগের বর্তমান কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাংগঠনিক দক্ষতা ও পরিচালনার জন্য তাকে বেছে নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। পরিশেষে কাজী তানবীরের সাথে কথা বল্লে তিনি জানান বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমার আবেগ ভালবাসার জায়গা, আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে জানি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সামনে পথ চলতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি দিনরাত রাজপথে কাজ করতে চাই। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

