আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম: 
`স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে বণাঢ্য র‍্যালী ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে ২৮ এপ্রিল রবিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া  পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ঢাকা – সিলেট মহাসড়ক সহ ইনস্টিটিউট সংলগ্ন বিভিন্ন  সড়কে র‍্যালী প্রদক্ষিণ করে ইনস্টিটিউট চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক,  অধ্যক্ষ প্রকৌশলী  মো: আবুল কালাম আজাদ সহ শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী এবং   নানা শ্রেণি -পেশার মানুষ অংশ গ্রহণ করেন।পরে বেলা ১২ টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ প্রকৌশলী  মো: আবুল কালাম আজাদের  সভাপতিত্বে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন- উত্তম কুমার দেবনাথ, মারুফুর রহমান, নিজাম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো : জিয়াদুল হক বাবু, মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।অভিভাবক সম্মেলনে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে  স্বাগতিক বক্তব্য রাখেন  কম্পিউটার সাইন্স টেকনোলজির বিভাগীয় প্রধান মো: সাজিদুল ইসলাম।অনুষ্ঠানে বক্তাগণ, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার বিভিন্ন গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন সারা তথ্য প্রযুক্তির এই সময়ে  সারা পৃথিবীর সাথে পাল্লা দিতে নিজেকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
আলোকিত প্রতিদিন /২৮ এপ্রিল-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -