আজ , ।   

বান্দরবানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত

আরো খবর

আলোকিত ডেস্ক:

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, ২৮ এপ্রিল রবিবার গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গত ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সে সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /২৮ এপ্রিল-২৪ /মওম

- Advertisement -
- Advertisement -