আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ এপ্রিলের আবহাওয়ার খবর

আরো খবর

আলোকিত ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের আজকের আবহাওয়ার সংবাদ। আজ ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ এপ্রিল আবহাওয়ার চিত্র তুলে ধরা হলোগতকালের সর্বোচ্চ তাপমাত্রা (চুয়াডাঙ্গা) ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া)  ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । আজকের সর্বনিম্ন তাপমাত্রা (শ্রীমঙ্গল) ২১.৫ ডিগ্রি সেলসিয়াস ,ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ও সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং যা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল-২৪ /মওম

- Advertisement -
- Advertisement -