আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

আরো খবর

মো: মহিদ:
”আসুন শব্দদূষণ রোধে সকলে সচেষ্ট হই” প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৪ পালন করা হয়েছে। ২৪ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো:ইউসুফ আলী, বিআরটিএ সহকারী পরিচালক মাহবুব কামাল, মেডিকেল অফিসার ডা. দিবাকর মন্ডল এবং  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে। সভায় বক্তারা বলেন,  শব্দ সচেতনতা শব্দদূষণ রোধের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে  সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন / ২৪ এপ্রিল-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -