আজ শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বায়েজিদে আব্দুল কাদের সুজনের ওপর সন্ত্রাসী হামলা

আরো খবর

মুহাম্মদ জুবাইর:
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন কুয়াইশ রোডের শীতলঝর্ণ আবাসিক এলাকার বাসিন্দার আব্দুল কাদের সুজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।  হামলাকারী সন্ত্রাসীরা হল : মো সোহেল (৩৫), মো ওসমান (৩৮), সাজ্জাদ (২৫) ও মো হাসান (২৯)। সন্ত্রাসীরা এ সময়  সুজনকে দেশীয়  ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে জখম করে।  হামলাকারীদের বিরুদ্ধে বায়েজিদ থানায় সুজনের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার বাদী আছমা বেগম বলেন, ১৮ এপ্রিল রাত সাড়ে ১১ টার সময় আমি ও আামার স্বামীসহ পরিবারের সবায় রাতের খাবার খাচ্ছিলাম এসয় মো সোহেল হিজরার বাসায় দাওয়াত আছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়।  এসয় বায়েজিদের অক্সিজেন কুয়াইশ রোডের শীতলঝর্ণ আবাসিক  এলাকার মায়ের দোয়া ভবনের সামনে আসলে আমার স্বামীকে  মো সোহেল,  মো ওসমান, সাজ্জাদ  ও মো হাসানসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন  করে। এরকিছুক্ষন পর রাত ১২ টা ৫ মিনিটের সময় মো সোহেল, মো ওসমান, সাজ্জাদ  এবং মো হাসানসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামী সুজনের উপর ঝাপিয়ে পড়ে এসময় তারা আমার স্বামীকে এলোপাতাড়ি খুপিয়ে শরীরের নানাস্থানে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে আমার স্বামীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আলোকিত প্রতিদিন /২১ এপ্রিল-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -