আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

 পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন

আরো খবর

ছৈয়দ কামাল
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে,আগামী ৮ মে ফেনীর পরশুরাম উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ঘোষিত তফসিল অনুযায়ী এই উপজেলায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষদিন ছিলো ১৫ এপ্রিল।পরশুরাম নির্বাচন অফিস জানিয়েছেন, প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষদিন ১৫ এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত তিনটি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।৯ জনের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩ জন,তারা হলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা ফিরোজ মজুমদার,বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী।উপজেলা ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন, এরা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম,ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার ছেলে ইকরামুল করিম মজুমদার,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম রিটু।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন ২ জন, তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এনামুল করিম মজুমদার বাদলের স্ত্রী নিলুফা ইয়াসমিন মজুমদার।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী,পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল,মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ১৭ এপ্রিল,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল,প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।বিষয়টি নিশ্চিত করেছেন,পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার তানজিদা ইয়াসমিন।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -