আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে জেলা প্রশাসনএর উদ্যোগে বৈশাখ উদযাপন

আরো খবর

 মোস্তাকিম বিল্লাহ,নীলফামারী

পহেলা বৈশাখ, ১৪৩১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নীলফামারী কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পান্তা উৎসব ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ করা হয়। শোভাযাত্রায় গ্রাম্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, হাতি, সিংহ, ঘোড়াসহ ইত্যাদি প্রদর্শনের মাধ্যমে বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরা হয়। পরবর্তীতে ডিসি’স গার্ডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাওয়াইয়া গান, বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা এবং পরিশেষে জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -