আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক আসামি গ্রেফতার

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ  অভিযানে  ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে  ১৫ এপ্রিল ২৪, সোমবার গ্রেফতারী পরোয়ানা তামিল কুখ্যাত চোর ,ছিনতাকারী, ডাকাতির মামলার একাধিক আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, অভিযান পরিচালনাকালে এসআই/ পুষন সাহা, এসআই/ আইয়ুব আলী, এসআই/আব্দুল মোত্তালেব সঙ্গীয় আরো অফিসার ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পৌরসভা এলাকা হইতে রাত ০২.৩০ ঘটিকার সময় ১. সাগর প্রকাশ বুলেট (২৪), পিতা-মৃত রহমত আলী, মাতা-নুর জাহান বেগম, সাং-কাজীপাড়া, উত্তর পাড়া (সাংবাদিক মিঠুর বাসার পাশে), এ/পি-বাগানবাড়ী, নাবিল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২।  (BVS6U) মোঃ মারুফ (২১), পিতা- ফারুক মিয়া , মাতা- পারুল বেগম , গ্রাম- বাগানবাড়ী, উপজেলা/থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ সাজ্জাদ হোসেন (২২),পিতা-আলী হোসেন প্রকাশ ভুলু, মাতা-পারুল বেগম, সাং-জুবলী রোড, মধ্যপাড়া, ০৩নং ওয়ার্ড, এ/পি-ছয়বাড়িয়া, মজিবুল মিয়ার প্রজেক্ট মাদ্রাসার পাশে, নতুন বাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। আব্দুর রহমান প্রকাশ সাগর মিয়া (২২), পিতা-মৃত মোঃ হামদু মিয়া, মাতা-রিনা বেগম, সাং-জুবলী রোড, এ/পি-টেংকের পাড়, (খালেদার চেম্বারের পাশে) আব্দুর রব দারোগার বাড়ীর ভাড়াটিয়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৫। জনি সরকার (২৩), পিতা-মৃত রাখাল সরকার, মাতা-মায়া রানী সরকার, সাং-বেহাইর (হিন্দুপাড়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৬। রাহুল সরকার (২৫), পিতা-রাজকুমার সরকার, মাতা-সুরুচি রানী সরকার, সাং-মির্জাপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি-কালাইশ্রীপাড়া, মিঠু মিয়ার ভাড়াটিয়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়।  ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় পৌরসভার বিভিন্ন এলাকায় দস্যূতা, ছিনতাই, চুরি সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিহৃিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই চিহ্নিত অপরাধী। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন / ১৫ এপ্রিল-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -