আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের দিন অসুস্থ পুলিশ সদস্যদের পাশে হাসপাতালে আইজিপি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ঈদের নামাজ শেষে অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ ও জনগণের অব্যাহত অগ্রযাত্রা, শান্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি এ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে আইজিপি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে চিকিৎসাধীন অ্যাডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ, কনস্টেবল মো. আবদুর রাজ্জাকসহ অসুস্থ পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং চিকিৎসক ও অসুস্থদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অসুস্থ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন আইজিপি তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের খোঁজ খবর নেন।

আলোকিত/১১/০৪/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -