মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়ার ‘অবকাশ’ থেকে শাহেদা-জাফর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে বেশকিছু দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সাপ্তাহিক আলোকিত সৌরভের প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ¦ এম. এ. জাফরের পৃষ্টপোষকতায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ মাহবুব, আবুল কাশেম, আবদুল্লাহ আল মামুন, মোঃ বেলাল ও এম. এ. জাফরের নাতি মোঃ মঞ্জুসহ অনেকে। অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মৌলানা আবুল বশর। প্রসঙ্গত, প্রতি বছরে একাধিকবার এম. এ. জাফর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এবং গরীবদেরকে আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

