হেলাল উদ্দিন, টেকনাফ
দুইজন রোহিঙ্গা কাজের অজুহাত দেখিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবেক মেম্বার মোক্তার আহমেদের বাড়িতে আসেন। এ সুযোগে তার শিশু ছেলে ওসমান মোক্তার (৪) কে অপহরণ করে পাহাড়ের নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জনগণ শিশু ওসমান মোক্তার কে খোজাখুজি করার সময়ে সন্দেহজনক দুইজন রোহিঙ্গাকে ধরে পুলিশে দেয়। তাদের দেওয়া তথ্যমতে পুলিশ ও জনগণ পাহাড়ে অভিযান চালিয়ে সুপারি গাছে বাধা অবস্থা থেকে শিশু ওসমান মোক্তার কে জীবিত উদ্ধার করে। অপহরণ চক্রের সদস্যরা হলেন, উখিয়া বালুখালী ১২ নং রোহিঙ্গা ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো: আলীর ছেলে রহিম (১৮) ও ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা জাকারিয়ার ছেলে সাইফুল ইসলাম(১৯)। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে টেকনাফের বাহারছড়ার পুরান পাড়া এলাকা থেকে অপহরণ কারী দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মশিউর রহমান। তিনি বলেন, রাতে টেকনাফের বাহারছড়ার পুরান পাড়া এলাকা থেকে সন্দেহ জনক দুই রোহিঙ্গা অপহরণ চক্রের সদস্যকে স্থানীয় জনগণের সহযোগিতায় আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

