আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বনবিভাগের অভিযানে অবৈধ ডাম্পার জব্দ ও বন মোরগ উদ্ধারপূর্বক অবমুক্ত 

আরো খবর

আবু সায়েম:
বনবিভাগের অভিযানে পাহাড় কর্তনের দায়ে একটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়েছে । অন্যদিকে ১ টি বন মোরগ উদ্ধারপূর্বক প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে ।  বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের  আইশার যোম নাম এলাকায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে পাহাড় কর্তনের দায়ে একটি অবৈধ ডাম্পার জব্দ করা হয় । ডাম্পারটি পাহাড় কর্তনের উদ্দেশ্যে রিজার্ভ ফরেস্টে প্রবেশ করে। এসময় অভিযানে বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান, দোছড়ি বিট, বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, উখিয়া সদর বিট এবং সংশিষ্ট বিটের স্টাফ গন উপস্থিত ছিলেন । উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে রিজার্ভ ফরেস্টে প্রবেশ করে পাহাড় কর্তনের দায়ে  একটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়। প্রকৃত আসামিকে চিহ্নিত  করে বন আইনে মামলা দায়ের করা হবে।  তিনি আরো বলেন,  ৪ ফেব্রুয়ারী উখিয়া রেঞ্জে ১ টি বন মোরগ উখিয়া বাজার হতে  উদ্ধারপূর্বক থাইংখালী বিটের লাল পাইন্না এলাকায়  নিরাপদ প্রাকৃতিক পরিবেশে  অবমুক্ত করা হয়েছে । উদ্বারকালে আসামি পলায়ন করায়  আটক করতে পারি নি।
আলোকিত প্রতিদিন/৭ফেব্রুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -