আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধভাবে ধান গুদামজাত করায় জয়পুরহাটে এক ব্যবসায়িকে জরিমা

আরো খবর

প্রতিনিধি,জয়পুরহাট: 
জয়পুরহাটে ধান-চালের দাম বৃদ্ধি রোধকল্পে মজুদ বিরোধী অভিযানে মেসার্স মাহাবুব ট্রের্ডাসের জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার, খাদ্যে এবং সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে জয়পুরহাট সদর থানাধীন শুকতাহার মোড় এলাকায় অবৈধভাবে ধান গুদামজাত করায় মেসার্স মাহাবুব ট্রের্ডাসের স্বত্বাধিকারী লেছান আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এবং অতিরিক্ত দায়িত্ব জয়পুরহাট এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক,জয়পুরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক।
আলোকিত প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -