আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ৩ ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা 

আরো খবর

রানা ইস্কান্দার রহমান:
পলাশবাড়ীতে ইট ভাটার ছাড়পত্র না থাকা, ভাটা সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কারণে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে রংপুর পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান। দণ্ডপ্রাপ্ত ইটভাটা গুলো হচ্ছে, গাইবান্ধার পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকার নজেল মিয়ার এমসিবি ব্রিকস, পাশের বাদশা মিয়ার বিবিএফ ব্রিকস ও দোকানঘর এলাকার টিপিএল ব্রিকস। এর মধ্যে এমসিবি ব্রিকসকে ৮ লাখ, টিপিএল ব্রিকসকে ৭ লাখ ও বিবিএফ ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট ভাটাগুলোকে এ জরিমানা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -