আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

খালিয়াজুরী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জুয়ারী গ্রেফতার

আরো খবর

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণায় খালিয়াজুরী থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ১৩ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। নেত্রকোণা খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে খালিয়াজুরী থানা পুলিশের এসআই মোঃ সুলতান আহাম্মেদের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে খালিয়াজুরী  উপজেলার বেরী মুসলিমপুর গ্রামের আসামি মোঃ সেলিম মিয়া (৩৮)),পিতা মোঃ জলিল মিয়া এর বসত বাড়ির থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ১৩ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায়  জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি ২৪/ মওম
- Advertisement -
- Advertisement -