আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জের মোকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে নি-হ-ত- ১

আরো খবর

মো. শিহাব  উদ্দিন :
গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতে কৃষাণ দেয়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠি পেটায় মোহসিন শেখ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাতে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহসিন শেখ (৪৫) জেলার মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মোতালেব শেখের ছেলে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোচনা গ্রামে জমিতে কৃষাণ দেয়া নিয়ে মোহসিন শেখ ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার চোকদার ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরের দিন শুক্রবার বিকেলে মোচনা হাটে যাওয়ার সময় দেলোয়ার চোকদারসহ ১০ থেকে ১১ জন মোহসিন শেখসহ তার সঙ্গে থাকা চারজনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পানিতে ফেলে দেয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শনিবার বিকেলে মোহসিন শেখের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি আরও জানান, এ ব্যাপারে পরিবার থেকে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। তবে এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২৪/ এসবি
- Advertisement -
- Advertisement -