আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরের বদরগঞ্জে পুকুর থেকে রেল কর্মচারীর ম-র-দে-হ উদ্ধার

আরো খবর

নুরুন্নবী নুরু:
রংপুরের বদরগঞ্জে পুকুর থেকে রেল কর্মচারী মোসাদ্দেক হোসেন( ২৫ ) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকালে পৌর শহরের বালুয়া ভাঁটা লিচু বাগানের খিজির উদ্দিনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় রেল কর্মচারী মোসাদ্দেক হোসেন গত ৬ জানুয়ারি বদরগঞ্জ রেলের খালাসী হিসেবে রেলওয়েতে যোগদান করে। যোগদানের পৌর শহরের ৮নং ওয়ার্ড লিচুবাগান মহল্লার দেওয়ালি বেগমের স্বপ্নীল ছাত্রাবাস নামে একটি ছাত্রাবাসে ১৫ জানুয়ারিতে সে ভাড়া উঠেন। গতকাল ১৭ জানুয়ারি কাজ শেষে এই ম্যাচে যায় পরে রাত এগারোটার দিকে সে ম্যাচ থেকে বেরিয়ে যায় সে আর ফিরে আসিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। মৃত মোসাদ্দেক হোসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিরহাট আটপুকুর হাট গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে। এদিকে তার এমন রহস্যজনক মৃত্যুর ঘটনা জানতে চাইলে ওই ম্যাচের তার রুমমেট কুড়িগ্রাম জেলার উলিপুর থানা রফিকুল ইসলামের ছেলে রায়হান বলেন, মোসাদ্দেক রাত এগারোটার দিকে রুমে মোবাইল ফোন রেখে বাহিরে গেছেন আর ফিরে আসেননি। বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ জানান মোসাদ্দেক গত ৬ তারিখ থেকে বদরগঞ্জে খালাসী হিসেবে কর্মরত আছেন। বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর বিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২৪/ এসবি

- Advertisement -
- Advertisement -