আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার

আরো খবর

নুরুন্নবী নুরু:
রংপুরে আগুনে দগ্ধ রোগীর তথ্য জানতে চাওয়ায় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জিয়াউর রহমান। একই সঙ্গে তিনি আর বলেন সাংবাদিকদের চিকিৎসা করবেন না বলেও জানান। তাঁর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুরের গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন। অন্যথায় বড় কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন সাংবাদিকরা।গত রোববার সন্ধ্যায় সাংবাদিক নজরুল মৃধার সঙ্গে মোবাইল ফোনে এমন দুর্ব্যবহার করেন ডা. জিয়াউর রহমান। কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এতে রংপুরসহ উত্তরাঞ্চলে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গত ১৪ দিনে রংপুরে ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এই তীব্র শীতে একটু উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ৪৪ জন দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এ-সংক্রান্ত তথ্য জানতে ওই সাংবাদিক ফোন করেছিলেন। এদিকে, বিষয়টি নজরুল মৃধা রংপুরের অন্য অন্য সাংবাদিক নেতাদের এই বিষয়টি জানালে তারা ডা. জিয়াউর সঙ্গে মোবাইল ফোনে এই বিষয় নিয়ে কথা বলেন। একুশে টেলিভিশনের রংপুর প্রধান ও রংপুর সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল তখন ডা. জিয়ার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক লিয়াকত আলী বাদলের সঙ্গে চরম দুর্ব্যবহার এবং অশালীন ভাষায় কথাবার্তা বলেন বার্ন ইউনিটের চিকিৎসক জিয়াউর রহমান। বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি ও সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী,‘বার্ন ইউনিটের চিকিৎসক জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। উল্টো সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরীকে তিনি বলেন, এখন থেকে কোনো সাংবাদিকের চিকিৎসা তিনি করবেন না এতে সাংবাদিকরা যা করার ইচ্ছা করুক। তাঁর এমন কথায় রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে জিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাইলে মানববন্ধনসহ বৃহত্তর বর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাংবাদিক নেতারা। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। বিষয়টি রংপুরে গিয়ে দেখব। ডা. জিয়ার এমন ব্যবহারে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২৪/ এসবি

- Advertisement -
- Advertisement -