আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে শীতার্ত মানুষের পাশে র‍্যাব-৯

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম: 
‘মানুষ মানুষের জন্য’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাত্র গভীরে র‌্যাব-৯ এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, কাউতলীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ভাসমান শীতার্ত ও গরীব দুঃখী  মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করেছেন র‌্যাব-৯ এর ব্রাহ্মনবাড়িয়া কোম্পানির সদস্যরা। ১৩ জানুয়ারি  শনিবার রাতে প্রায় ১৫০ জন ভাসমান শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্র বিতরণ করেন র‌্যাব-৯ এর ব্রাহ্মনবাড়িয়া কোম্পানির অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক জিডি (পি)। এ ব্যাপারে  র‌্যাব-৯ সিলেট এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান (সোহেল) ক্রাইম লেটারকে বলেন,প্রতিবছর শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে দিন যাপন করেন। প্রতি বছরের ন্যায় এই বছরও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে, মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯।ভবিষ্যতেও র‌্যাব-৯ এর এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সদা প্রস্তুত।
আলোকিত প্রতিদিন/ ১৪ জানুয়ারি ২৪/ মওম
- Advertisement -
- Advertisement -