আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আমার নিবার্চনী প্রতিপক্ষকে নিয়ে একযোগে কাজ করতে চাই- বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আরো খবর

প্রতিনিধি, কাশিয়ানী:
যারা আমার নিবার্চন করে নাই। আমার প্রতিপক্ষ প্রার্থীর সাথে কাজ করেছে। তারাও আমার ভাই। তারা আমাদের দলীয় নেতাকর্মী। তাদের ঘরে ফিরিয়ে এনে এক যোগে কাজ করতে চাই। গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহম্মদ ফারুক খান (এম পি) এক মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সবাই মিলেমিশে এক সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অর্জনে সবাইকে নিয়ে কাজ করতে চাই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মো. মমিউর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. টিটুল শেখ প্রমুখ। উপজেলা বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ১৪ টি ইউনিয়নের পক্ষ ইউনিয়ন আওয়মী লীগের সভাপপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেয়।

আলোকিত প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২৪/ এসবি

- Advertisement -
- Advertisement -