আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় শেখ সেলিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রেসক্লাব গোপালগঞ্জ

আরো খবর

মোঃ শিহাব উদ্দিন: 
গোপালগঞ্জ -২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম,পি  নবম বার এর মত  নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালেন প্রেসক্লাব গোপালগঞ্জ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা। প্রেসক্লাব  গোপালগঞ্জের সভাপতি মো. আলিমুজ্জামান বিটু এবং  সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামের ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এজেড আমিনুজ্জামান রিপনের নেতৃত্বে গিনেজ বুকে রেকর্ডকারী   জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের অন্যতম নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, এম.মাহামুদুর রহমান( দৈনিক সকালের সময়) , আবুল ফাত্তাহ  সজু , মিরাজুল ইসলাম , হুসাইন ইমাম সবুজ( দীপ্ত টিভি), সহ প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্যবৃন্দরা। অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো.তপু শেখ (একুশের বাণী),প্রচার সম্পাদক মোঃ শিহাব মোল্লা (আলোকিত প্রতিদিন),অর্থ বিষয়ক সম্পাদক ইনসান আলী (অপরাধ জগত), সদস্য সচিব  গোলাম রাব্বানী ( ভরের চেতনা), সদস্য সচিব  মো.শাহাবুদ্দিন  সুজা ( আই বার্ত ) , সোহেল শেখ, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, সংগ্রাম প্রতিদিনের শাকিব  ও বিটিভি এর কর্মরত তাকিউদ্দিন  খান প্রমুখ। গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর- কাশিয়ানীর একাংশ) ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী বার্ষিয়ান জননেতা শেখ ফজলুল করিম সেলিম ।তিনি পেয়েছেন ২ লাখ ৯৫  হাজার ২৫৪  ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহীন  পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট । সউল্লেখ্য তিনি ১৯৮০ সাল থেকে এ আসনে নির্বাচন করে এর আগে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -