নুরুন্নবী নুরু :
নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্যান্য বাহিনীর মত মাঠে কাজ করছে আনসার ভিডিপি সদস্য। তারা ভোট কেন্দ্রে তাদের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ভোটারদের ভোট দানে সহায়তা করছেন। আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলা হাইস্কুল ভোট কেন্দ্রে পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ডিডিজি রফিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি আরো জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১২ জন করে আনসার ভিডিপি সদস্য পুলিশের সঙ্গে দায়িত্বে রয়েছেন। এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে টহল দলের পাশাপাশি আনসার ব্যাটালিয়ান সদস্য র তাদের দায়িত্ব পালন করছেন। রংপুর বিভাগের ৩৩ টি আসনে ৪ হাজার ভোট কেন্দ্রে ৫৫ হাজারের বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেলার কর্মকর্তাদের নির্দেশে নির্বাচন কমিশনার নির্দেশ মোতাবেক তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করছেন। এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে গিয়ে পর্যবেক্ষণ করছেন।
তবে রংপুর রেঞ্জে ভোট কেন্দ্রগুলোতে ভোট চলাকালীন তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন সে ক্ষেত্রে আমরা সবাই ভোটারদের সহযোগিতা করছি। তবে কেউ কোন ভোট কেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করলে তা প্রতি আহত করার জন্য আনসার পুলিশ র্্যাব সহ বিজিবি এবং ব্যাটালিয়ন সদস্যরা প্রস্তুত রয়েছেন বলে তিনি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ মহাপরিচালক আব্দুস সামাদ সরকারি রেল পরিচালক আসাদুজ্জামান রংপুর জেলা কমান্ডেন্ট মেহেদী হাসান সহ জেলা উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ।
০৭ জানুয়ারী ২০২৪

