খালেদ হাসান:
ময়মনসিংহ জিলা স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে গত ০১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানটি ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ময়মনসিংহ, রওশন আরা খান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ,মোহছিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ। বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১ জানুয়ারি ২৪/ এসবি
- Advertisement -

