প্রতিনিধি, নেত্রকোনা:
আটপাড়া উপজেলায় নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে ২ং যাদবপুর সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। সারা দেশের ন্যায় সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় আটপাড়া উপজেলার ২নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি মোট ১১০ জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন । যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইরিন আক্তার চৌধুরী এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন বই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহমুদা পারভীন ,কুলসুমা আক্তার তাসলিমা আহম্মাদ ।শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ২নং আওয়ামী লীগের সভাপতি এন্টাস মিয়াসহ অভিভাবকরা । বক্তব্যে শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে।
আলোকিত প্রতিদিন/ ১ জানুয়ারি ২৪/ এসবি

