আজ শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ হাজার ৭শ যুদ্ধাপরাধীর দল বিএনপি: শেখ সেলিম এমপি

আরো খবর

মো. শিহাব উদ্দিন:
 বিএনপি- জামায়াত স্বাধীনতা বিরোধী ২২ হাজার ৭ শত যুদ্ধাপরাধীদের নিয়ে গঠিত জনবিচ্ছিন্ন সন্ত্রাসী দল। জিয়া আর মোশতাক বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এদেশের ক্ষতি যদি কেউ করে থাকে, সে হলো জিয়া মুস্তাক। খুনি জিয়ার দল বিএনপি। তারা সারা দেশে অগ্নিসংযোগ করছে। নিষ্পাপ শিশু পুড়িয়ে মারা তাদের গণতন্ত্র। তারা দেশে গনহত্যার রাজনীতি শুরু করেছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনার আওয়ামী লীগ গণতান্ত্রিক, অস্প্রদায়িক আর মানবিক দল। আওয়ামী লীগ আর দেশনেত্রীর কাছে বাংলার আপামর বাঙালি নিরাপদ শান্তিতে বসবাস করছে। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বাস, রেলে আগুন জ্বালিয়ে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। বাংলার মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অদূরভবিষ্যৎ তারা বাংলার জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে।’ রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে সাতপাড় মাঠে অনুষ্ঠিত জনসভায় নির্বাচনী জনসভা এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। সাতপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিধান চন্দ্র বালার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিপন,    পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন ,পৌর  আওয়ামী লীগের নকীব,  সহ গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

আলোকিত প্রতিদিন/ ১ জানুয়ারি ২৪/ এসবি

- Advertisement -
- Advertisement -