আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাংটিয়াতে “আপন শিক্ষা পরিবার”এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আরো খবর

সাদ্দাম হোসেন, ঝিনাইগাতী
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারের ২০২৩ সালের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার  (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায়  বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মোঃ হারুনুর রশিদ বাবুল স্যার এর   সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক সুরুজ আলী ভূঁইয়া। এসময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, শিক্ষা জাতীর মেরুদ-, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের  শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। আপন শিক্ষা পরিবার সব সময় তাদের সর্বোচ্চ দিয়ে শিক্ষাদান করে থাকেন। অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী করতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি শিক্ষা পরিবারের সহকারী শিক্ষক  মোঃ আবুল কাশেম এর পরিচালনায় ফলাফল  প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য দেন,  রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক   রতন কুমার রায়, আপন শিক্ষা পরিবারের শেয়ার সদস্য মোস্তফা কামাল, আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী, আপন শিক্ষা পরিবারের সহকারী শিক্ষক রমজান আলী, নিধারঞ্জন কোচ, রিয়াজ আহমেদ, তোফাজ্জল হোসেন, সাংবাদিক সাদ্দাম হোসেন  প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন  অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকামণ্ডলী,সকল শিক্ষার্থীরা ও অভিভাবকগন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রত‍্যেক ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল‍্যায়নের ভিত্তিতে ক্রমান্বয়ে মূল‍্যায়ন কপি শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -