আজ মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কোন ষড়যন্ত্রই নির্বাচন আটকে রাখতে পারবে না: চীফ হুইপ 

আরো খবর

মোঃ আসাদ ফকির:
শহর থেকে ইউনিয়ন, গ্রাম থেকে গ্রামে,অলিগলিতে নৌকার প্রচারনায় ব্যস্ত নেতা কর্মীরা। শিবচর উপজেলা ঘুড়ে দেখা যায় নৌকার ব্যাপক প্রচারনা। মাদারীপুর -১(শিবচর) আসন আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ আসন যা পদ্মা সেতুর পাশেই অবস্থিত। এই আসন নৌকার ঘাটি নামে পরিচিত। নৌকার মাঝি হিসেবে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপর সপ্তমবারের মতো আস্থা রেখেছে দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার নেতাকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্থ নির্বাচনী প্রচারনায়। নৌকার পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে শহর,ইউনিয়েন,গ্রামে। চলছে জনসভা,পথসভা ও উঠান বৈঠক  সারাদিন। আজ ২৬শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার বহেরাতলা উওর ইউনিয়ন পরিষদের ভেন্নাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহেরাতলা উওর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের জনসভায় যোগ দেন তিনি। জনসভায় ভোটারদের উদ্দেশ্যে নূর ই আলম চৌধুরী বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি ও বিদেশি ঐ পশ্চিমারা,যা তারা করে সবসময়ই ব্যর্থ হয়েছে। দেশের উন্নয়নের সরকার হলো আওয়ামী লীগ সরকার। গত ১৫ বছরে দেশের উন্নয়ন চিএ যা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তাই এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষ নৌকাকে চাইবে। আগামী ৭ই জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা মার্কায় ভোট দিবেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃলতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডাঃমোঃসেলিম মিয়া,বহেরাতলা উওর ইউনিয়ন চেয়ারম্যান মোঃজাকির হোসেন হায়দার ও প্রমূখ নেতাকর্মী।
আলোকিত প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -