আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন গাইবান্ধা পুলিশ সুপার

আরো খবর

রানা ইস্কান্দার রহমান:

আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালি জাতি আজ গভীর শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। জেলা পুলিশ, গাইবান্ধা কর্তৃক শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. কামাল হোসেন মহোদয়। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ ও শহিদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
পরবর্তীতে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা প্রশাসক, গাইবান্ধা মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -