আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পাইকগাছায় ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে আগুন

আরো খবর

আলোকিত ডেস্ক:
খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে এজলাসের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়। জানা গেছে, বুধবার ভোরে মুসুল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এ সময় তারা আদালতে অবস্থানরতদের খবর দেন। এরপর সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পর আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা রয়েছে। বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক বছরেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করে আসছে মাঠের বিরোধী দল বিএনপি। হামলা ও সংঘর্ষের ঘটনায় গত ২৮ অক্টোবর দলটির ঢাকার মহাসমাবেশ পণ্ড হয়। এরপর থেকেই হরতাল-অবরোধে ফেরে দলটি। আজ দলটির ১১ দফার ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। হরতাল-অবরোধে বিএনপির নেতাকর্মীদের মাঠে তেমন সক্রিয় দেখা যায়নি। অধিকাংশ নেতা আত্মগোপনে ও শীর্ষ কয়েকজন নেতা জেলে থাকায় দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। কর্মসূচির দিনে গুটিকয়েক নেতাকর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করতে দেখা যায় তাকে। বিএনপি হরতাল-অবরোধে ফেরার পর দেশে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ভাষ্যমতে, এসব যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে ২৭০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য পরিবহন।

আলোকিত প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -