আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় পিছিয়েছে

আরো খবর

আলোকিত ডেস্ক:

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল। তবে রায় প্রস্তুত হয়নি। এজন্য আদালত তা পিছিয়ে ২৮ ডিসেম্বর ধার্য করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আজ মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায়ের তারিখ ধার্য ছিল। বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই মামলার রায় প্রস্তুত হয়নি। আগামী ২৮শে ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -