মাজেদুর রহমানঃ
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনি সুইপারপট্টি এলাকা থেকে অস্ত্র মামলায় ২৫ বছরের সাজা প্রাপ্ত কালুয়া সন্তোষ ওরফে কালু বাঁশফোড় (৪৫) নামের এক আসামিকে ছয় বছর পর গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বগুড়া সদর থানার এসআই মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তার কালু বাঁশফোড় ওই এলাকার বালিয়া বাঁশফোড়ের ছেলে। এর আগে ২০০১ সালে বিদেশি পিস্তল এবং গুলিসহ কালুয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৮ সালে বিচারক আসামির অনুপস্থিতিতে পিস্তল রাখায় ১৫ বছর ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ে ২৫ বছর সাজা’র একটি শেষ হওয়ার পর আরেকটি কার্যকর করার আদেশ দেয় আদালত। রায়ের পর থেকে পলাতক ছিলেন কালুয়া। শনিবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বগুড়ার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ হাবিবা মণ্ডল আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -

