আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পিটার হাস ঢাকায় সরকারবিরোধী সমাবেশ নিয়ে আলাপ করেছেন

আরো খবর

আলোকিত ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবরের শেষের দিকে  সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সাথে দেখা করেন বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।  এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলেন তিনি। মস্কোতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স এবং ফেসবুক অ্যাকাউন্টে জাখারোভার এ বক্তব্য প্রকাশ করেছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।  পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে আগেও এ ধরনের অভিযোগ করেছে রাশিয়া। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানালেও তারা এখনো পরস্পরবিরোধী অবস্থানেই রয়ে গেছে। মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায়।

আলোকিত প্রতিদিন/ ২৪ নভেম্বর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -