আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িমারীতে শ্রমিকলীগের কমিটি গঠনে আলোচনা সভা

আরো খবর

মিনাজ ইসলাম:
বুড়িমারী স্থলবন্দরে লোড-আনলোড কাজে নিয়োজিত সকল শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া আদায় ও শ্রমিক লীগের কমিটি গঠনের লক্ষে আজ সোমবার সকাল ১১ টায় শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শ্রমিক লীগ কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোঃ সফর উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ । সভায় শ্রমিক নেতারা বলেন, গত ৯ বছরে আত্মসাৎ হওয়া ৪৪ কোটি টাকা উদ্ধার সহ আমাদের ৭ দফা দাবি আদায় আমাদের মুল লক্ষ ।সভার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন বলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।আমরা সব সময় অবহেলিত ও নির্যাতিত, আর মুখ বুঝে থাকার সময় নেই, দাবি ও অধিকার আদায়ে সবাইকে এক হয়ে কাজ করতে পারলেই আমরা সফল হবো – ইনশাআল্লাহ।

আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর ২০২৩/ দ ম দ

- Advertisement -
- Advertisement -