মীর সালাহউদ্দীন:
সড়কে থামছে না মৃত্যুর মিছিল। যতই দিন যাচ্ছে বড় হচ্ছে ‘মৃত্যুর মিছিল’।চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া ইস্তেমা মাঠ এলাকায় বাস সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারি পুরুষ শিশুসহ ৭জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৩জন। ৭ নভেম্বর সকাল সাড়ে ১১টার পর এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩জন শিশু, ৩জন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। এই সংর্ঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিক্সাটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে সাথে সাথে এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকাবাসী উদ্ধার কার্যক্রম শুরু করে। যোগ দেয় হাটহাজারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী দল। আহতদের চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আলম। নিহতরা একই পরিবারের সদস্য। এলাবাবাসী বাসটি আটক করেছে ।
আলোকিত প্রতিদিন /৭ নভেম্বর ২৩/ মওম
- Advertisement -

