আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

অবরোধের সমর্থনে মানিকগঞ্জে বিক্ষোভ ও গাছ ফেলে সড়কে ব্যারিকেড

আরো খবর

মো: মহিদ:
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে  যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধকারীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাস্তা থেকে গাছ দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বভাভিক করে।৬নভেম্বর সোমবার ভোরে শহরের জাগীর এলাকায় এ ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় রবিবার দিনগত রাত ৪টার দিকে কে বা কারা মহাসড়কের পাশের বড় একটি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে দ্রুত পুলিশ  এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে সকালে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
আলোকিত প্রতিদিন / ৬ নভেম্বর ২৩/ মওম
- Advertisement -
- Advertisement -