প্রতিনিধি,নেত্রকোনা:
জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। উল্লেখ্য,১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়। এদিকে নেত্রকোণায় চার নেতার হত্যার স্মৃতি স্মরণার্থে জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, অ্যাডভোকেট শহীদুল্ল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার, মজিবুল আলম হীরা, মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, এস এম রেজাউল হাফিজ রেশিম, জামিউল ইসলাম খান জামি,দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম রোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পলাশ মজুমদার, পৌর সভাপতি অর্পিতা খানম সুমি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচকরা বলেন: এই চারটি নাম বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন এই জাতীয় চার নেতা এবং জাতির পিতার জন্যে আদর্শিক আনুগত্যের প্রমাণ হিসেবে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে গেছেন। তাদের অবদান বাংলাদেশ আওয়ামী লীগ চিরকাল স্মরণ রাখবে।
আলোকিত প্রতিদিন / ৪ নভেম্বর ২৩/ মওম
- Advertisement -

