আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদুতে ৩৭ বিজিবি’র অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

আরো খবর

মোঃ এরশাদ আলী,  লংগদু 
রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের  অভিযানে অবৈধ পথে পাচার কালে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ১ নভেম্বর (বুধবার) ৩৭ বিজিবির অভিযানে রাজনগর ব্যাটালিয়ন জোন কর্তৃক অবৈধ কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- (এক লক্ষ দুই হাজার) টাকা।বিজিবি সুত্রে জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বাঘাইছড়ি উপজেলাস্ত শিজকমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা বটতলা ব্রীজ নামক স্থানে একদল কাঠ চোরাকারবারী চোরাচালানের লক্ষ্যে বন থেক কাঠ কেটে নদীর ঘাটে একত্রিত ও পানিতে ডুবিয়ে রেখেছে ।এমন সংবাদের ভিত্তিতে ৩৭ বিজিবি (রাজনগর জোন) কমান্ডার লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সুবেদার মোঃ সালাহ্ উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শিজকমুখ বিজিবি ক্যাম্পের একটি টহলদল বটতলা নামক স্থানে দ্রুত অভিযান পরিচালনা করে।অভিযানে উক্ত স্থান হতে মালিক বিহীন ও পরিত্যাক্ত অবস্থায় ৫১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- (এক লক্ষ দুই হাজার) টাকা। পরবর্তীতে জব্দকৃত অবৈধ কাঠগুলো বাঘাইছড়ির আমতলী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ চোরাচালানের বিরুদ্ধে আমাদের চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -