আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পূর্বধলায় নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোনা: 
নেত্রকোনার পূর্বধলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার  হিসেবে যোগদান করলেন মো. খবিরুল আহসান। গত  ৩০ অক্টোবর সোমবার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। খবিরুল আহসান ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি কেন্দুয়া এবং নেত্রকোনা সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে মোঃ খবিরুল আহসান  নির্বাহী কর্মকর্তা  হিসেবে পূর্বধলায় যোগদানের পর থেকেই পূর্বধলার উপজেলার  সরকারি, বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছেন। ১ নভেম্বর  পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কার্যালয় কর্মকর্তাগণ পূর্বধলা উপজেলার নবাগত  উপজেলা নির্বাহী অফিসার  মোঃ খবিরুল আহসানকে  ফুলেল শুভেচ্ছা জানান প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলামসহ  কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ১ নভেম্বর ২৩/মওম 
- Advertisement -
- Advertisement -