আজ , ।   

রাজধানীতে প্রেসক্লাবের সামনে বাসে আগুন

আরো খবর

 

আলোকিত ডেস্ক:

রাজধানীর শাহবাগ এলাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে দেশ জুড়ে তিন দিনের অবরোধ চলছে। আজ অবরোধের প্রথম দিন। অবরোধ শেষ হবে বৃহস্পতিবার।

আলোকিত প্রতিদিন/ ৩১ অক্টোবর ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -