মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মামুন ভূঁইয়া (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২৮অক্টোবর শনিবার ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন রাজাপুর গ্রামের মৃত বাচ্চু ভূইয়ার ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গলায় ফাঁস দেওয়া মামুন এলাকায় একজন মাদকাসক্ত হিসেবে চিহৃিত। সব সময় সে নেশার মধ্যে ডুবে থাকতেন বলে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। মনোমালিন্য করে মামুনের স্ত্রী সম্প্রতি তার বাবার বাড়ি চলে যায়। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পারায় অভিমান করে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসত ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মামুন। খবর পেয়ে পুলিশ গিয়ে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ অক্টোবর ২৩/মওম
- Advertisement -

