আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় হিমাগারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় ২জনকে অর্থদন্ড

আরো খবর

মাজেদুর রহমানঃ
২৩ এবং ২৪ অক্টোবর বগুড়ার ৩টি কোল্ড স্টোরেজে পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিমের নেতৃত্বে আলুর বাজারে মনিটরিং।৪২,৮০০ কেজি আলু সরকার নির্ধারিত মিলগেট মূল্য ২৭ টাকায়  বিক্রয় এবং ০২ জন আলু মধ্যস্বত্তভোগীকে অর্থদণ্ড। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব তরফদার সোহেল রহমানের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম ২৩ অক্টোবর ২০২৩ তারিখে আলু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং বিক্রয় বিষয়ে বগুড়া জেলার হিমাগারসমূহ পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা,সহকারি কমিশনার(ভূমি), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সমন্বয়ে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।মনিটরিং সময়ে আলু সংরক্ষণ এবং বিক্রয়ের বিষয়ে হিমাগার পরিদর্শন, আড়তদার এবং পাইকারদের তথ্য বিশ্লেষণ করা হয়।

এসময় জেলার কাহালু উপজেলায় মনসুর কোল্ড স্টোরেজে সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্যে আলু বিক্রয়ের অপরাধে আলু মধ্যস্বত্ত্বভোগী মো:মানিককে ১০,০০০/ অর্থদণ্ড প্রদান এবং তার সংরক্ষিণে থাকা ৪৮০০ কেজি (চার হাজার আটশো কেজি/১২০মণ) আলু সরকার নির্ধারিত মিল গেট মূল্য ২৭/ দরে বিক্রয় করা হয়। শিবগঞ্জ উপজেলার শাহ সুলতান হিমাগারে একজন মধ্যস্বত্তভোগী তার নিকট সংরক্ষিত ৩০,০০০ কেজি (৭৫০মণ) আলু বিক্রয়ের উদ্দেশ্যে বাছাইকৃত অবস্থায় রেখে ইচ্ছাকৃত অনুপস্থিত থাকেন। এই ৩০,০০০ কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। কাহালু উপজেলায় আফরিন হিমাগারে মো ইনসান ব্যাপারী একইভাবে সংরক্ষিত ৮,০০০ কেজি (২০০মণ) আলু বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করে ইচ্ছাকৃত অনুপস্থিত থাকেন। ২৪/১০/২০২৩ তারিখ সকার ১১.০০ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় কর্তৃক আরেফিন হিমাগারের সংশ্লিষ্ট ব্যবসায়ী মো ইনসানকে ৫,০০০/- অর্থদণ্ড এবং তার কাছে সংরক্ষিত ৮,০০০কেজি আলু মিলগেটে নির্ধারিত মূল্য ২৭/- দরে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। সর্বমোট ৪২,৮০০ কেজি (১০৭০মণ) আলু মিলগেটমূল্য ২৭/- দরে বিক্রয় করা হয় এবং দুজন আলু মধ্যস্বত্ত্বভোগীকে মোট ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২৪ অক্টোবর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -