আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদুতে ৩৩৫ কেজি কারেন্ট জাল জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা 

আরো খবর

 এরশাদ আলী, লংগদু 
রাঙ্গামাটি জেলার লংগদুতে ভ্রামমান আদালতের মাধ্যমে ৩শ ৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও চার বিক্রেতাকে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। ২১অক্টোবর (শনিবার) উপজেলার  মাইনীমূখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানবীর আহসান, ল্যগদু থানার এসআই মোঃ আব্দুল জব্বার, মাইনীমূখ বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সোহেল উপস্থিত ছিলেন । এসময়ে ভ্রম্যমান আদালতের মাধ্যমে  অভিযান পরিচালনা করিয়া মৎস্য  জাল বিক্রেতা মোঃ ফারুক মিয়া, মোঃরুহুল আমিন, মোঃ আব্দুল গনি ও মোঃ আব্দর রাহিম নামে চার ব্যবসায়ীকে সুরক্ষা ও সংরক্ষণ ১৯৫০ আইনে ২০ হাজার টাকা আর্থিক জরিমনা করা হয়। জানা যায় , শনিবার সাপ্তাহিক বাজারের দিন মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রি করেন থাকেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।  উপজেলা নির্বাহী অফিসার বলেন কাপ্তাই লেকের মৎস্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হলে অবৈধ কারেন্ট জালের ব্যবহার করা করণসহ সকল প্রকার বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, মৎস্য বিভাগের মাধ্যমে ব্যবসায়ী, জেলে, মাছ বিক্রেতাসহ সকলকে সচেতন করতে নিয়মিত প্রচার প্রচারণা চলমান থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -