আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গৃহবধুকে পুনরায় বিয়ের প্রলোভনে গাছে বেঁধে নির্যাতন

আরো খবর

দুলাল হোসন:

বগুড়ার শাজাহানপুরে গৃহবধুকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে কাঁঠাল গাছের সাথে মোটা রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় বর্বরতা কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। ১৩ অক্টোবর শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামেএ ঘটনা ঘটেছে। সরেজমিনে স্থানীয় লোকজন জানান, রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের ইমান আলীর ছেলে আরিফ (৩৫) বিগত চার মাস পূর্বে শাজাহানপুর থানা পুলিশের মাধ্যমে সাবেক স্ত্রী রেশমা বেগমের সাথে বিবাহ বিচ্ছেদ করে। আরিফের সাবেক স্ত্রী শেরপুর হাপুনিয়া গ্রামের নিবাসী। তার পর থেকে আরিফ ওই মেয়েকে বিভিন্নভাবে ফোন করে হয়রানি করে আসছে। এমতাবস্থায় শুক্রবার সকালে তাকে আবারও বিয়ের কথা বলে বাড়িতে ডেকে আনে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে মেয়েটিকে গাছে বেঁধে পরিবারের লোকজনসহ নির্যাতন শুরু করে। পরে পুলিশ এসে ওই মেয়েকে উদ্ধার করে শাজাহানপুর থানা হেফাজতে নেন। এঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৯৯৯ ফোনে করে পুলিশকে বলা হয়েছে একজন বাচ্চা অপহরণকারী মহিলা আটক রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নেন। পরে জানাগেছে মেয়েটি ওই গ্রামের আরিফ নামে এক ব্যক্তির সাবেক স্ত্রী। সাবেক স্বামী আরিফসহ মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় এখনো তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৩ অক্টোবর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -