আজ , ।   

গাথাঁছড়া বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের পুনর্মিলনী অনুষ্ঠিত 

আরো খবর

মোঃ এরশাদ আলী, লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের দেড় যুগ পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ঘটিকায় বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ ছলীমুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু ওসমান, রাঙ্গামাটি বায়তুশ শরফ আদর্শ দাখিল  মাদ্রাসার সুপারিটেনডেন্ট মাওলানা মোঃ শামসুল আরেফিন, লংগদু উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও অত্র মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ  এখলাছ মিঞা খান, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক মুছাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হৃদয়ে বায়তুশ শরফ স্মরণিকার সম্পাদক অধ্যক্ষ এম এ আমিন, প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি মোঃ আবু সাঈদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ মুর্শীদ প্রমুখ।এসময় বায়তুশ শরফ দরবারের দ্বিতীয় প্রধান ইমাম চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম (রহঃ) এর স্বরণে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।শেষে অত্র প্রতিষ্ঠানের অনুষ্ঠিত  বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -