আবু সায়েম:
নেকমের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর বুধবার কক্সবাজার জেলার দক্ষিণ মিঠাছড়ি ও ঝিলংজা ইউনিয়নের অন্তর্গত বাঁকখালীর তীরবর্তী অবহেলিত এই গ্রামে USAID এর ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে নেকমের উদ্যোগে বিতরণ করা হয়েছে। নেকম সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার দক্ষিণ মিঠাছড়ি ও ঝিলংজা ইউনিয়নের অন্তর্গত বাঁকখালীনদীর তীরবর্তী অবহেলিত একটি গ্রাম।ছোট নৌকায় নদী পার হয়ে এ গ্রামে যেতে হয়। এ গ্রামে নেই কোন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, হাট বাজার ।USAID এর ECO LIFE প্রকল্পের মাধ্যমে NACOM এ গ্রামটিকে মডেল এগ্রো-ইকোলোজিকাল ভিলেজ হিসেবে কাজ শুরু করে। গ্রামের সবাইকে ২ টি হাত ধোয়ার সাবান ও মহিলাদের ২ টি স্যানিটারী ন্যাপকিন প্রদান করে সচেতন করে যাতে অভ্যাস পরিবর্তন হয়।জলবায়ু সহনশীল বিকল্প জীবিকায়নের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।জ্বালানী স্বাশ্রয়ী উন্নত চুলা, সিলিন্ডার সহ এলপি গ্যাসও দেয়া হয়েছে। গ্রামের একমাত্র মাটির রাস্তার ২ পাশে বনায়ন, বসত বাড়ীতে ফল সবজি চাষ, এগ্রোফরেস্ট্রি, পেঁপে শসা, লাউ এর ডেমো প্লট করা হয়েছে।সবার বাড়ীতে স্বাস্হ্য সম্মত পায়খানা ও সুপেয় পানির নিশ্চিতকরণ প্রক্রিয়াধীন।নেকমের ডিপিডি ডক্টর শফিকুর রহমান বলেন,গ্রামের সবাইকে নিয়ে জলবায়ু সহনীয় গ্রাম উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক কৃষি ক্যালেন্ডার করা হয়েছে। প্রকল্প থেকে ভিসিএফ এ ১,০০,০০০ টাকা সহায়তা করা হয়েছে। তারা নিজেরা ১,২০,০০০ টাকা সনচয় করেছে। মোট ২ লক্ষ ২০ হাজার টাকা সদস্যদের মাঝে ঘুরনায়মান তহবিল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৪২ পরিবারের মধ্যে ৩৬ জনকে উন্নত পদ্ধতিতে কৃষিকাজের উপর প্রশিক্ষণ প্রদান ও কৃষি উপকরণ ( প্রতি জনকে ৪০ শতক জমির জন্য হাইব্রিড ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ ও শিমের উন্নত বীজ, জন প্রতি ৪০ কেজি কম্পোস্ট সার, জৈব বালাইনাশক ও ছত্রাক নাশক, পোকা মারার সেক্সফেরোমেন ও হলুদ কার্ড) দেয়া হয়।উদ্দেশ্য হচ্ছে বিষমুক্ত উপায়ে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ বাড়ানো।সমন্বিত সেচ ব্যবস্থাপনা, উন্নত বাজারজাতকরণ ও ভ্যালুচেইনের কাজ চলমান। উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, নেকম প্রকল্পের ডিপিডি ডক্টর শফিকুর রহমান, , ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার ও সিএমসি সহ সভাপতি শাকিলা বেগম, উ. স কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, লাইভলিহুড ম্যানেজার কৃষিবিদ ফরহাদ আল মাহমুদ, মেল ম্যানেজার মো শরীফ, এস ও মোজাহারুল আলম, রুমা মজুমদার ও নাসরিন আক্তার। এদিকে বাকি ৬ জনকে নকশীকাঁথার, ক্ষুদ্র ব্যাবসা, মুরগী ও ছাগল পালনের জন্য প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১২ অক্টোবর ২৩/মওম
- Advertisement -

