শাখাওয়াত হোসেন মিন্টু
ৃ
চাঁদপুরের ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. মাহিদ হোসেন (৪) নামের এক শিশু মারা গেছে। হাজীগঞ্জ উপজেলাধীন আলীগঞ্জ গ্রামের মাওলানা মো. শুভ হোসেন’র ছেলে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়ারা গ্রামের মেহের আলী পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।জানা যায়, শিশু মাহিদের মামা নাদির শাহ পাটওয়ারী জানান, গত ৫দিন পূর্বে তার মায়ের সাথে বেড়াতে আসে সে। ঘটনারদিন দুপুরে সকলের অগোচরে হঠাৎ পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষনপর তাকে দেখতে না পেয়ে সবাই মিলে খোঁজাখুজি শুরু করি। এক পর্যায়ে ঘরের পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করি আমরা। পরে জীবিত আছে মনে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদরের সন্তানের মৃত্যুর খবরে মা নাফিসা আক্তারসহ পরিবারের সদস্যরা পাগল প্রায়। পরবর্তিতে শিশুটিকে তার নিজ গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -